Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

আফগানিস্তানে হামলা চলছে: পাকিস্তান

Published on February 27, 2026 by admin

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আফগানিস্তানে ইসলামাবাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের একজন মুখপাত্র।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের ২২টি স্থানে আঘাত হেনেছে। সংঘর্ষে কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এসব হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে। এছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে।তবে পাকিস্তানের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।