Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই স্কুলছাত্র নিহত

Published on February 25, 2026 by admin

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-বাইপাস সড়কের উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) ও একই এলাকার মোশাররফের ছেলে মিহাদ (১৬)। তারা জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থী। নোয়াইশির আকন্দ চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আর মিহাদ ছিল দশম শ্রেণির ছাত্র।কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) সোহেল রানা এসব তথ্য নিনিশ্চত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজিজুল ইসলাম (১৭) নামে তাদের এক বন্ধু সম্প্রতি কেনা মোটরসাইকেল নিয়ে তিনজন ঘুরতে বের হয়। ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে পেছনে বসা নোয়াইশির ও মিহাদ সড়কে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক আজিজুল অক্ষত রয়েছে।এসআই সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’