Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

তদন্ত শেষে মেসির বিরুদ্ধে অভিযোগ খারিজ

Published on February 24, 2026 by admin

লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক এল এ মেমোরিয়াল কলিসিয়ামে ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস এফসির ম্যাচ শেষ হওয়ার পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি কিছু সময়ের জন্য ম্যাচ কর্মকর্তাদের দিকে হেঁটে যাচ্ছেন। মুহূর্তেই শুরু হয় জল্পনা। অভিযোগ ওঠে, তিনি নাকি অনুমতি ছাড়া রেফারিদের লকার রুমে প্রবেশ করেছেন।বিষয়টি নজরে নেয় মেজর লিগ সকার। দীর্ঘ পর্যালোচনার পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিল লিগ। মেসি কোনো নিয়ম ভঙ্গ করেননি। এমএলএস এক বিবৃতিতে জানায়, ঘটনাটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।

ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর নিশ্চিত হওয়া গেছে, মেসি যে অংশ দিয়ে হেঁটেছেন সেটি লিগের দৃষ্টিতে নিষিদ্ধ এলাকা ছিল না। তিনি যে দরজা দিয়ে প্রবেশ করেছিলেন, সেটি রেফারিদের লকার রুমের দরজা ছিল না। ফলে লিগ নীতিমালা ভঙ্গের প্রশ্নই ওঠে না। বিষয়টি এমএলএস ডিসিপ্লিনারি কমিটির কাছেও পাঠানো হচ্ছে না। এলএএফসির কাছে ইন্টার মায়ামির বড় হারের ম্যাচ শেষে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে ধারণা করেন, রেফারিং নিয়ে অসন্তোষ থেকেই মেসির এমন পদক্ষেপ।তবে ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো স্পষ্টভাবে জানান, ম্যাচ চলাকালীন বা শেষে মেসিকে তিনি বিচলিত দেখেননি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, আমি এমন কিছু দেখিনি। ম্যাচ শেষ হওয়ার পর আমি সরাসরি ড্রেসিংরুমে চলে যাই।’

এমএলএসের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, পুরো ঘটনাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। ভিডিওতে যে দৃশ্য দেখা গিয়েছিল, তা বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ প্রতিফলন ছিল না। লিগের তদন্ত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সংস্থার আনুষ্ঠানিক ব্যাখ্যা বিতর্ককে আনুষ্ঠানিকভাবে শেষ করেছে।