Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

বাজে হারের পর ভারতকে নিয়ে পাকিস্তানি টিভি শোতে ব্যঙ্গ-বিদ্রূপ

Published on February 23, 2026 by admin

টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে হারের তেঁতো স্বাদ পেয়েছে ভারত। ১২ ম্যাচ পর হেরেছে সূর্যকুমার যাদবের দল। রোববার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেছে স্বাগতিকরা।টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এর আগে কখনো ৫০ বা তার বেশি রানে হারেনি দলটি। ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে হারই এত দিন সবচেয়ে বড় ছিল।ভারতের এমন বাজে হারের পর পাকিস্তানি টিভি চ্যানেলে চলেছে হাসাহাসি-ব্যঙ্গবিদ্রূপ। পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলে ‘হার না মানা হ্যাঁয়’ অনুষ্ঠানের উপস্থাপক ও পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির সেই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অট্টহাসিতে ফেটে পড়েন।উপস্থাপক বলেন, ‘আমাদের পাকিস্তান দল যা পারলো না, প্যানেলের লোকেরা সেটা লাহোরের স্টুডিওতে বসে করে দেখাল। মোহাম্মদ আমির প্রথমে অভিষেক শর্মাকে স্লগার বললেন। তারপর থেকেই অভিষেক টুর্নামেন্টে ধুঁকতে শুরু করলেন।’সুপার এইটের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই বারবার আমির বলেছিলেন, ‘ভারত সেমিফাইনালে উঠতে পারবে না।’ দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারে সূর্যকুমারের দলের শেষ চারে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে ‘হার না মানা হ্যাঁয়’ অনুষ্ঠানের উপস্থাপক আমিরকে ‘জ্যোতিষী’ আখ্যা দেন।

উপস্থাপক বলেন, ‘তিনি (আমির) বললেন, ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। তাতে মনে হচ্ছে আমির যা বলছেন, ভারত সেটা শুনতে যাচ্ছে। আমাদের জ্যোতিষী, বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে স্বাগত জানাই।’

উপস্থাপকের মুখে জ্যোতিষী শব্দ শুনে কিছুটা চমকে যান আমির। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘আমাকে আপনি কী বানিয়ে দিলেন? সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করুন।’