Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

সীমান্তে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক!

Published on February 21, 2026 by admin

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, প্রথম অভিযানটি পরিচালনা করেন শনিবার ভোর ৫টার দিকে ঘুমধুম বিওপির টহলদল। তারা সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১ দশমিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ বশির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করে। তিনি পার্শ্ববর্তীউখিয়ার বালুখালীর ৯নং রোহিঙ্গা ক্যাম্পের এইচওয়ান ব্লকের আবু সিদ্দিকের ছেলে।

এর সাড়ে ৬ ঘণ্টা আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে আরেকটি অভিযান চালানো হয় একই ইউনিয়নের বাইশঁফাড়ী সীমান্তে। ৩৪ বিজিবির অধিন বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৩৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ পয়েন্ট থেকে তারা মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেন।আটক ব্যক্তিকে ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।