Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

আর্সেনালের সঙ্গে নতুন চুক্তির মেয়াদ বাড়ালো সাকা

Published on February 20, 2026 by admin

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সঙ্গে চুক্তি মেয়াদ বৃদ্ধি করেছেন তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সাকার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। তবে মেয়াদ কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে সেটি জানানো হয়নি।গণমাধ্যমের খবর, ২০৩০ সালের জুন পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন সাকা। আর্সেনালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত।আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে খুশি সাকা। তিনি বলেন, ‘আমার দারুণ লাগছে। আমার মতে, এটা আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ এক মুহূর্ত। এই ক্লাবে যাত্রা অব্যাহত রাখতে পেরে খুব আনন্দিত।’তিনি আরও বলেন, ‘এই ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য ছিল সহজ এবং এখানে আমি সবকিছু জয়ের প্রত্যাশা করি।’

আট বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দিয়েছিলেন সাকা। ২০১৮ সালে প্রথম ক্লাবের মূল দলে সুযোগ পান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আর্সেনালের হয়ে ২৯৭ ম্যাচে ৭৮টি গোল করেছেন সাকা।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগসহ অন্যান্য শিরোপা জয়ের ভালো সুযোগ আছে আর্সেনালের। চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে উঠেছে তারা। প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল।