Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি

Published on February 17, 2026 by admin

মাদাগাস্কারের দুর্যোগ মোকাবিলা সংস্থা সোমবার (১৬ ফেব্রুয়ারি) জানিয়েছে, ঘূর্ণিঝড় গেজানিতে বন্যা ও তীব্র বাতাসের কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৯-এ দাঁড়িয়েছে। এতে দেশটির অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।মাদাগাস্কারের টোয়ামাসিনা থেকে এএফপি জানায়, ফেব্রুয়ারির ১০ তারিখে দ্বীপটিতে ঘূর্ণিঝড় আঘাত হানার পর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এতে ১৬ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।পূর্ব উপকূলীয় বন্দর নগরী টোয়ামাসিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ২৫ হাজার বাড়ি ধ্বংস এবং আরও ২৭ হাজার বাড়ি প্লাবিত হয়েছে। এ ছাড়া ২০০-এর বেশি শ্রেণিকক্ষ আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি প্রায় ২৫০ কিমি/ঘণ্টা বেগে আঘাত হানে। এতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকার ও আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলো উদ্ধার অভিযান চালাচ্ছে, যেখানে চীন ও ফ্রান্সও সহায়তা পাঠিয়েছেপোপ চতুর্দশ লিও মাদাগাস্কারের মানুষের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন, যাদের সম্প্রতি দুইটি ঘূর্ণিঝড় আঘাত করেছে।