Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করছে জাপান

Published on February 6, 2026 by admin

জাপান আগামী ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আবার চালু করতে যাচ্ছে। একটি অ্যালার্মের ত্রুটির কারণে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর, প্রথমবারের মতো পুনরায় চালু করা বিদ্যুৎ কেন্দ্রটিকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান তাকেয়ুকি ইনাগাকি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ ফেব্রুয়ারি চুল্লিটি চালু করার পরিকল্পনা আছে।
তিনি বলেন, ত্রুটিটি একটি অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো প্রভাব ফেলেনি।
গত মাসে নিগাতা প্রদেশের ওই বিদ্যুৎকেন্দ্রে একটি চুল্লি পুনঃচালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয়। ২০১১ সালে এক প্রচণ্ড ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গলে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে এই স্থাপনাটি বন্ধ ছিল।