Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে যা বললেন আয়মান সাদিক

Published on December 28, 2025 by admin

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ পর্যন্ত এই মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে চলছে অবরোধ।

বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।

এদিকে ওসমান হাদি হত্যার বিচার চাইলেন আলোচিত সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আজ তিনি তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি। খুন হয়ে গেলে, সেটার বিচার চেয়েছিল শুধু।

তাঁর মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরও মানুষ।
তিনি আরো লিখেছেন, একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম, সেটা আদায় করতেই হবে। চলে যাওয়ার ১০ম দিন, ইনসাফের বাকি কতদিন?