Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

সৌদি আরবে অমুসলিমদের কাছে প্রথমবারের মতো মদ বিক্রি শুরু

Published on December 9, 2025 by admin

বিরাট পদক্ষেপ সউদী আরব সরকারের। খাতায় কলমে সউদী আরবে মদ্যপান এবং মদ কেনা-বেচা নিষিদ্ধ। তবে এবার সউদী সরকার অমুসলিম বিদেশি নাগরিকদের জন্য মদ বিক্রির নিয়ম শিথিল করছে। জানানো হয়েছে যে সমস্ত অ-মুসলিম বিদেশি নাগরিকরা মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয় করেন তারা মদ কিনতে পারবেন।

জানা গিয়েছে সউদীর রাজধানী রিয়াদে অবস্থিত দেশের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে হলে ক্রেতাদের অবশ্যই বেতনের প্রমাণ দেখাতে। গত বছর এই মদের দোকানটি চালু হয়েছিল কেবল বিদেশি কূটনীতিকদের জন্য। পরে প্রিমিয়াম নাগরিকত্ব পাওয়া অমুসলিমদের জন্যও মদ কেনার সুযোগ বাড়ানো হয়। রিয়াদের দোকানের গ্রাহকরা প্রতি মাসে পয়েন্ট-ভিত্তিতে কেনাকাটা করতে পারবেন বলে জানা গিয়েছে। আরও খবর, দেশের অন্য দুটি শহর জেদ্দা ও দাহরানে নতুন মদের দোকান তৈরি হচ্ছে।

ইসলাম ধর্মে হারাম মদ। সউদীতে ১৯৫২ সালের আগ পর্যন্ত মদের দোকান ছিল। ১৯৫২ সালে তৎকালীন সরকার দেশের অভ্যন্তরে মদ্যপান ও মদ কেনা-বেচা নিষিদ্ধ করে দেয়। তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদরি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বসলে বদলাতে শুরু করে পরিস্থিতি। মোহাম্মদ বিন সালমান তেলের ওপর নির্ভরতা কমিয়ে মন দেন পুরোপুরি বিদেশি বিনিয়োগের উপর।

সামাজিক বিধিনিষেধ শিথিল করার এবং রিয়াদকে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। একাধিক প্রচেষ্টার সঙ্গে সউদীতে সঙ্গতিপূর্ণভাবে মদ্যপানের নিয়মকানুন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে, দেশটি মহিলাদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। পাশাপাশি জনসাধারণের জন্য বিনোদন, সঙ্গীত পরিবেশনের অনুমতি দিয়েছে, যা পর্যটকদের আরও বেশি উৎসাহিত করেছে