Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

রুটের সেঞ্চুরিতে মুখ পুড়ল অস্ট্রেলিয়ান মিডিয়ার

Published on December 5, 2025 by admin

ইংল্যান্ড ব্যাটার জো রুটকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করে সমালোচনার মুখে পড়েছিল অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’। তবে ব্রিসবেনে রুটের দুর্দান্ত সেঞ্চুরির পর পত্রিকাটি ব্যাকট্র্যাক করলেও আবারও কৌতুকপূর্ণ ভঙ্গিতে শিরোনাম করে আলোচনায় এসেছে।

অ্যাশেজ শুরুর আগে থেকেই রুটকে নিশানা করে আসছিল অজি মিডিয়া। প্রথম টেস্টের আগে তাদের এক প্রতিবেদনে রুটকে আখ্যা দেওয়া হয় ‘অ্যাভারেজ জো’।

পরে আরেকটি শিরোনামে তাকে বলা হয় ‘ডাড রুট ডাউন আন্ডার’, যা যৌন ইঙ্গিতপূর্ণ হওয়ায় ব্যাপক সমালোচিত হয়।
কিন্তু দ্য গাবায় প্রথম দিনে রুট যখন ধৈর্য, কৌশল ও ক্লাসিক্যাল ব্যাটিংয়ে নিজের প্রথম অ্যাশেজ সেঞ্চুরি তুলে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেন, তখন অনেকেই ভাবছিলেন, পত্রিকাটি হয়তো ক্ষমা চাইবে!

কিন্তু না। বরং তারা আবারও ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করে ফ্রন্ট পেজে ছাপায়, ‘হি’স নট আ ব্যাড রুট আফটার অল’।

ব্যঙ্গ-তাচ্ছিল্যের মাঝেও এই শিরোনাম যেন রুটের ক্লাসকে অবজ্ঞা করতে পারেনি।

এদিকে, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস আগেই অস্ট্রেলিয়ান মিডিয়ার আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। বিশেষ করে রুটকে নিয়ে করা মন্তব্যগুলোকে তিনি ‘অপ্রাসঙ্গিক ও আক্রমণাত্মক’ বলে অভিহিত করেন। স্টোকস মজা করে বলেন, ‘ওরা যখন আমার দিক থেকে মনোযোগ সরিয়ে রুটের দিকে গেল, তখন মনে হলো আজ কী নতুন ব্যঙ্গ পড়তে হবে সেটা আর জানতে পারব না!’

অ্যাশেজের যুক্তরাজ্য সম্প্রচারক TNT Sports-ও দ্য ওয়েস্টের ব্যঙ্গের পাল্টা জবাব দিয়েছে। তারা আগের ফ্রন্ট পেজের ছবি বদলে লিখেছে—‘নট সো অ্যাভারেজ জো’, সঙ্গে দিয়েছে রুটের দুর্দান্ত টেস্ট রেকর্ড।

মাঠের পারফরম্যান্সে দিনটি ছিল ইংল্যান্ডের নিয়ন্ত্রণে। দুই ওপেনার দ্রুত ফিরলেও রুট (অপরাজিত ১৩৫) ও জ্যাক ক্রলি (৭৬) দলের ইনিংসকে পথ দেখান।