Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ডিম সিদ্ধ করার সময় কয়েক টুকরা লেবু দিলে কী উপকার

Published on December 3, 2025 by admin

ডিমের মতো স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খুব কমই আছে। সকালের নাশতায় অনেকেই ডিম সিদ্ধ-পাউরুটি, দুপুরের খাবারে ভাতের সঙ্গে ডিমের কারি আর রাতের খাবারে বিরিয়ানি হলে, তাতেও ডিম খেয়ে থাকেন। ডিম খেতে ভালো লাগলেও, সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে কিন্তু অনেকের কালঘাম ছুটে যায়।

কখনো খোসা ছাড়ানোর সময় ডিমের সাদা অংশ খোসার সঙ্গে কিছুটা উঠে চলে আসে, আবার কখনো পুরো সাদা অংশটাই ছালের সঙ্গে উঠে চলে আসে।

ওই ডিম দিয়ে রান্না করার আর উপায় থাকে না। তবে সঠিক নিয়ম জানলে ডিমের খোসা ছাড়ানো যাবে কৌশলে।
ডিমের খোসা সহজেই বেরিয়ে আসবে লেবুর গুণে। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি।

ডিম সিদ্ধ করার সময় ফুটন্ত পানিতে লেবুর টুকরা দিয়ে দিন। লেবুতে থাকা এসিড ডিমের খোসাকে নরম করে দেয়।

তাই সঠিক সময় ধরে সিদ্ধ করার পর ডিমের খোসা সহজেই বেরিয়ে আসবে। বাড়িতে লেবু না থাকলেও সমস্যা নেই বিকল্প হিসাবে ভিনেগারও কাজে লাগাতে পারেন।

লেবু ব্যবহারের পরেও ডিমের খোসা ছাড়াতে গিয়ে ভেঙে যেতে পারে। কোন ভুলে, জানেন? ডিম সিদ্ধ গরম থাকা অবস্থায় ভুলেও ছাড়াবেন না, তাহলেই ভেঙে যেতে পারে। ফুটন্ত পানি থেকে সিদ্ধ ডিমগুলো বের করে নেওয়ার পর সেগুলো ঠাণ্ডা পানি ভর্তি একটি পাত্রে রাখুন। তার পর সেই পাত্রটিকে বায়ুশূন্য করে কিছু দিয়ে ঢেকে দিন। মিনিট পাঁচেক পর খুব সহজেই ডিমের খোসা খুলে চলে আসবে