Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

Published on February 25, 2026 by admin

পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা এবং মানসেহরাতের পাশাপাশি ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার।

সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়– এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল সৃষ্টি হয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগস্থলে অবস্থানের কারণে এ অঞ্চলে প্রায়ই টেকটোনিক মুভমেন্ট ঘটে থাকে।

গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।