Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী

Published on February 5, 2026 by admin

দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। একই সঙ্গে কার্যকর হয়েছে রুপার নতুন দামও।এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন প্রতি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা দাম বাড়ানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৮ বার কমানো হয়েছে। অপরদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। মঙ্গলবার এক দফা সমন্বয়ে ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪ টাকায়।চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার—যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।