Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে ভারতের সামনে যে সমীকরণ

Published on February 24, 2026 by admin

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সম্ভাবনায় আবারও বড় ধাক্কা লাগল। সোমবার মুম্বাইয়ে সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণে চাপে ছিল ভারত। তার ওপর ওয়েস্ট ইন্ডিজের বড় জয়ের ফলে ভারতের নেট রান রেট এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে জিততেই হবে সূর্যকুমার যাদবের দলকে।

ম্যাচে প্রথমে ব্যাট করে শিমরন হেটমায়ারের ৩৪ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস ও রোভম্যান পাওয়েলের দ্রুতগতির অর্ধশতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৬ উইকেটে ২৫৪ রান। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোতি নেন ৪ উইকেট।

ভারত তাদের পরবর্তী ম্যাচ খেলবে বুধবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। একই দিনে গ্রুপ-১ এর আরেক সুপার এইট ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই ম্যাচের ফলের ওপর। দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের পথ কিছুটা সহজ হবে।ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৩ ম্যাচে ৪। যদি দক্ষিণ আফ্রিকা তাদের তিনটি সুপার এইট ম্যাচই জিতে নেয়, তাহলে ভারত তাদের সঙ্গে সেমিফাইনালে উঠবে।

তবে দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, তাহলে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত—তিন দলেরই পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে সেমিফাইনাল নির্ধারণ হবে নেট রান রেটের ভিত্তিতে।

আর যদি দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচেই হারে, তাহলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে জায়গা করে নেবে।