Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

সিটির বিপক্ষে এমবাপেকে নিয়েই নামছে রিয়াল

Published on December 10, 2025 by admin

কিছুদিন ধরে ফিটনেস সমস্যায় শঙ্কা ছিল কিলিয়ান এমবাপেকে নিয়ে। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা এই ফরোয়ার্ডকে নিয়েই দল ঘোষনা করেছে রিয়াল মাদ্রিদ।

আঙ্গুলের হাড়ে চিড় ধরার পাশাপাশি আরো কিছু অস্বস্তির কারণে মঙ্গলবার অনুশীলনে ছিলেন না ফরাসি এই সুপারস্টার। এদিকে রিয়ালের সাম্প্রতিক ফর্মহীনতায় পেপ গুয়ার্দিওলার দলের বিপক্ষে পরাজিত হলে কোচ শাবি আলোন্সোর বিদায় নিশ্চিত, এমন খবর স্প্যানিশ গণমাধ্যমগুলোর।

সব মিলিয়ে পরিস্থিতি মোটেই মাদ্রিদের অনুকূলে নয়। লস ব্ল্যাঙ্কোসরা সব ধরনের প্রতিযোগিতায় সাত ম্যাচের মাত্র দুটিতে জয়ী হয়েছে।

এবারের মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ২১ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন এমবাপে।

বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় মাদ্রিদে মুখোমুখি হবে সিটি ও রিয়াল।