Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

শাহরুখপত্নী গৌরীর বাড়িতে থাকার জন্য গুনতে হবে যত টাকা

Published on February 14, 2026 by admin

বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান শুধু তারকাপত্নী নন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে। সম্প্রতি তিনি পরিবারের একটি পুরোনো সম্পত্তি সংস্কার করে বিলাসবহুল অবকাশযাপনকেন্দ্রে রূপ দিয়েছেন। আর সেখানে প্রতি রাতের জন্য বুকিং দিতে চাইলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা।ভারতের হিমাচল প্রদেশ–এর ডালহৌসি শহরে অবস্থিত প্রায় শতবর্ষী বাড়িটিকে নতুন রূপ দিয়েছেন গৌরী। ‘The Chestnut Grove’ নামে পরিচিত ছয় বেডরুমের এই বাড়িটি বর্তমানে ভাড়ার জন্য উন্মুক্ত। পুরো বাড়িটি এক রাতের জন্য বুক করতে খরচ পড়বে প্রায় ১ লাখ ২০ হাজার রুপি। মৌসুমভেদে কক্ষভাড়া প্রতি রাতে ১৫ হাজার থেকে ২৫ হাজার রুপি পর্যন্ত।
১৯৩৩ সালে গৌরীর প্রপিতামহ সুরজ ভান তিওয়ারি বাড়িটি কিনেছিলেন। বর্তমানে এটি দেখাশোনা করেন তার চাচা তেজিন্দর তিওয়ারি। প্রায় ৮ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত ভিলাটিতে রয়েছে বড় স্যুইট ধাঁচের কক্ষ, প্রশস্ত কমন স্পেস এবং সবুজে ঘেরা প্রাঙ্গণ।
গৌরীর কাছে এটি শুধু একটি ডিজাইন প্রজেক্ট নয়—শৈশবের ছুটির স্মৃতিবিজড়িত জায়গা। তার চাচাতো ভাই রুস্তম তিওয়ারির ভাষায়, পুরোনো পারিবারিক বাড়ির আত্মাকে অক্ষুণ্ন রেখে আধুনিক বিলাসবহুল আবহ তৈরি করাই ছিল নকশার মূল লক্ষ্য।ভিলাটির নকশায় ঐতিহ্য ও আধুনিকতার মিশেল রাখা হয়েছে। কাচঘেরা লিভিং এরিয়া প্রাকৃতিক আলো প্রবেশে সহায়তা করে, রয়েছে বড় ফায়ারপ্লেস। শোবার ঘরগুলোর মধ্যে আছে প্রাইভেট গার্ডেন রুম, কিং স্যুট ও অ্যাটিক স্যুট। কাঠ ও পাথরের ব্যবহার, আরামদায়ক আসবাব ও স্কাইলাইটযুক্ত ডাইনিং স্পেস পুরো জায়গাটিকে দিয়েছে উষ্ণ ও আরামদায়ক আবহ।