Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

রোনালদোর অপ্রত্যাশিত গোলের পরও থামল নাসর

Published on December 31, 2025 by admin

ক্যারিয়ারে হাজার গোল ছোঁয়ার দৌড়ে থাকা রোনালদোর কতরকম গোল যে দেখেছেন ভক্তরা তার ইয়ত্তা নেই। দুই পায়ের পাশাপাশি হেডে, বুকে উরুঁ দিয়ে বল জড়িয়েছেন জালে। এবার সৌদি প্রো লিগে পিঠের সাহায্যে গোল করেন এই পর্তুগিজ মহাতারকা।

আল ইত্তিফাকের বিপক্ষে গতকাল ম্যাচের ৬৭ মিনিটে ১-১ গোলে সমতায় ম্যাচ।

আক্রমণে উঠেছে আল নাসর। ডি-বক্সে হেডে বল জালে জড়ানোর চেষ্টা করেন রোনালদো। তবে ব্যর্থ হন আল নাসরের ৪০ বছর বয়সী ফুটবলার।
তারপর আরেক দফা লক্ষ্যভেদ করার চেষ্টা করে আল নাসরের আরেক ফুটবলার।

সেই চেষ্টাও ব্যর্থ হওয়ার পর বল পেয়ে যান আল নাসরের প্রথম গোলদাতা ফেলিক্স। আল ইত্তিফাকের গোলকিপারের বাঁ পাশ লক্ষ্য করে শট নেন পর্তুগিজ উইঙ্গার। তবে তাঁর ওই শট লাগে রোনালদোর পিঠে, দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জালে, গোল! রোনালদোর গোল।
এমন অপ্রত্যাশিত গোল পেয়ে অবাক হওয়ার সঙ্গে জাতীয় দলের সতীর্থ ফেলিক্সের সঙ্গে উদযাপনেও মেতে ওঠেন রোনালদো।

সৌদির এই লিগে দু’জনই সমান ১৩ গোল করে শীর্ষে আছেন। হাজার গোলের পথে দুরন্ত গতিতে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৫৭টি।
আল ইত্তিফাকের বিপক্ষে ভাগ্যক্রমে পাওয়া এই গোলের পরও অবশ্য জয় নিশ্চিত করতে পারেনি আল নাসর। রোনালদোর পিঠ দিয়ে করা গোলের পর ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ দিকে গোল খেয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আল নাসররে।

এ মৌসুমে আল নাসরের জয়রথ থামাতে পারছিল না কেউ।

লিগে প্রথম ১০ ম্যাচের সবগুলোতে জেতে হোর্হে হেসুসের দল। অবশেষে আল নাসরকে রুখে দিল আল ইত্তিফাক। জোড়া গোল করে এই ম্যাচে ইত্তিফাকের নায়ক ডাচ ফরোয়ার্ড জর্জিনিও ওয়াইনালডাম। ১৬ মিনিটে প্রথম গোলের পর ৮০ মিনিটে জোড়া গোল পূর্ণ করে দলকে এক পয়েন্ট এনে দেন তিনি।
এই ড্রয়ের পর ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে আল নাসর। সমান ম্যাচে তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল তাউন।