Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

রুমিনের পক্ষে প্রচারণা করায় বিএনপির ইউনিয়ন কমিটি স্থগিত

Published on January 29, 2026 by admin

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত কমিটিতে ৭১ জন সদস্য রয়েছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা না রেখে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অনেক নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলীয় প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি। এ কারণে সংশ্লিষ্টদের সতর্ক করতে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলায় ফিরে এলে ভবিষ্যতে কমিটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।