Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

রাশিয়ায় পুরোপুরি নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ

Published on February 13, 2026 by admin

মেটার মালিকানাধীন ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির প্রায় ১০ কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন।মেটা জানিয়েছে, এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের গোপনীয়তা ও অনলাইন নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তথ্য নিয়ন্ত্রণ আরো কড়াকড়ি করতে পশ্চিমা ডিজিটাল প্ল্যাটফরমগুলোর ওপর চাপ বাড়াচ্ছে মস্কো। দীর্ঘদিনের জল্পনার পর রাশিয়া হোয়াটসঅ্যাপের ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করল। এর আগে মেটার অন্য দুই প্ল্যাটফরম ফেসবুক ও ইনস্টাগ্রাম ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় নিষিদ্ধ রয়েছে। সেগুলো শুধু ভিপিএন ব্যবহার করেই দেখা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো হোয়াটসঅ্যাপ।  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মেটা রুশ আইনের সঙ্গে নিজেদের নীতি খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘মেটা যদি রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে এবং আইন মেনে চললে সমাধানের সুযোগ থাকতে পারে; কিন্তু তারা যদি অনমনীয় থাকে, তাহলে কোনো সম্ভাবনা নেই। মেটা এখন পর্যন্ত রাশিয়ার দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দেয়নি।