Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

মেসির চোখে বিশ্বকাপের ফেভারিটদের তালিকায় নেই পর্তুগাল

Published on December 5, 2025 by admin

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখা যে কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে, তা ভালোভাবেই জানেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সর্ববৃহৎ আসর।

আজ শুক্রবার জানা যাবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পথচলার রূপরেখা। তবে এর আগেই মেসি জানিয়ে দিলেন, পুনরায় বিশ্বজয়ের রাস্তা হবে ভীষণ কঠিন।

২০২২ সালে ফ্রান্স ব্যাক-টু-ব্যাক শিরোপার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত মেসির দারুণ নেতৃত্ব ও এমিলিয়ানো মার্টিনেসের নৈপুণ্যে পরাস্ত হয়। এবারও আর্জেন্টিনা ফেভারিটদের তালিকায় থাকলেও মেসি মনে করেন, আরো কয়েকটি দল একইভাবে ভয়ংকর।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল অনেক দিন ধরে শিরোপাহীন, আবার জার্মানি খুব শক্তিশালী। কাজটা কঠিন, কিন্তু আমরা লড়ব, আমাদের সবটুকু দেব।

’
এরপরই কৌতূহল তৈরি হয়েছে তার বাদ দেওয়া নাম নিয়েই। আলোচনায় এসেছে, পর্তুগাল ও ক্রিস্তিয়ানো রোনালদোকে সম্ভাব্য চ্যালেঞ্জারদের তালিকায় রাখেননি আর্জেন্টাইন অধিনায়ক।

যদিও বাজি ধরাদের হিসেবে পর্তুগাল আছে ছয় নম্বর ফেভারিট হিসেবে।

ড্রাফটকিংসের বরাতে জানা গেছে, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষ ফেভারিট স্পেন।

তাদের পরেই ইংল্যান্ড, এরপর ফ্রান্স ও ব্রাজিল। আর্জেন্টিনা রয়েছে শীর্ষ পাঁচে। তাদের ঠিক পরেই পর্তুগাল।