Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

মিরপুরের প্রেস বক্স ফাঁকা, ফাইনাল বয়কট ক্রীড়া সাংবাদিকদের

Published on February 9, 2026 by admin

অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ বর্জন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। সম্প্রতি এই টুর্নামেন্ট চলাকালে বিসিবির প্রেসিডেন্ট বক্সে ছবি তোলায় দেশের একটি জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকার ফটোসাংবাদিককে ই-মেইল পাঠিয়ে অ্যাক্রিডিটেশন বাতিলের হুমকি দেওয়া হয়। তারই প্রতিবাদ হিসেবে এবার ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন ক্রীড়া সাংবাদিকরা।ঘটনা মূলত অদম্য কাপের দ্বিতীয় দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারির। ম্যাচ চলাকালে বিসিবির প্রেসিডেন্ট বক্সে থাকা তিন পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুলের একটি ছবি তোলেন ডেইলি সান পত্রিকার ফটোসাংবাদিক তানভীন তামিম। ছবিতে ফারুকদের অঙ্গভঙ্গি এবং ক্যাপশন থেকে নাজমুলের সঙ্গে ফারুক এবং পাইলটের একটি দ্বন্দ্বের আভাস মিলেছিল। তাই ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে যায়।তবে এই ছবির বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিবি। ছবিটি প্রকাশের পরের দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ডেইলি সানের ওই ফটোসাংবাদিককে অ্যাক্রেডিটেশন বাতিলের হুমকি এবং এমন ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে একটি মেইল পাঠায় বিসিবি।এর প্রতিবাদে সোমবার (৯ ফেব্রুয়ারি) অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচের আগে একটি সংক্ষিপ্ত সভা করে প্রতিবাদ জানানো সিদ্ধান্ত নেন ক্রীড়া সাংবাদিকরা। ম্যাচ শুরুর আগে প্রেসবক্সের ছাদে একটি ব্যানার নিয়ে প্রতিবাদ জানান তারা। সেখানে লেখা ছিল, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। আমরা ক্রীড়া সাংবাদিক, আমাদের চুপ করানোর চেষ্টা করবেন না।’