Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

মানিকগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আটক মাদক কারবারি ছিনতাই

Published on February 27, 2026 by admin

মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ সময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ-এর উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল সিংগাইরের ধল্লা এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চর উলাইল গ্রামের লাবু মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটকের পর লাবু মিয়ার মেয়ে বিষয়টি স্বজনদের জানালে তার আত্মীয়স্বজন ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এসে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ আটক লাবু মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় এসআই আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছেসিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর ডিবি ও থানা-পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করেছে। ছিনিয়ে নেওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।