Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি

Published on February 15, 2026 by admin

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানান তিনি।হাসপাতালের বিছানায় বসে তোলা একটি ছবি পোস্ট করেন তানিয়া। ছবিতে হাতে ফুলের তোড়া, মুখে মলিন হাসি।
ক্যাপশনে তিনি লেখেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’
হঠাৎ এমন খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-সহকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।
একজন ভক্ত লিখেছেন, ‘শুনে খুবই খারাপ লাগল, আল্লাহ সহায় হোন। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।’
ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে তানিয়া বৃষ্টি সবার কাছে দোয়া চেয়েছেন। এখন তার ভক্তদের একটাই প্রার্থনা, সফল অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরুক প্রিয় মুখ।