Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ভূমিকম্পে কাঁপল জাপান

Published on February 27, 2026 by admin

জাপানের দক্ষিণ-পশ্চিম রিউকিউ দ্বীপপুঞ্জ এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি আজ শুক্রবার ইউটিসি সময় ২টা ৫৪ মিনিটে সংঘটিত হয়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৫.২৩৪ অক্ষাংশ ও ১২৫.০২৯ দ্রাঘিমাংশে। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি।

এটি জাপানের নাহা শহর থেকে প্রায় ২৮৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং হিরারা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে। স্থানীয় সময় বেলা ১১টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।