Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ভিডিও প্রকাশ করে গোপন তথ্য ফাঁস করলেন কেয়া পায়েল

Published on February 20, 2026 by admin

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ব্যক্তিগত একটি অভ্যাসের কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন, গোপন তথ্য ফাঁস করে দিলাম।ভিডিওতে দেখা যায়, সামনে রাখা বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন এই অভিনেত্রী। ভিডিওতে পায়েল বলেন, অনেকেই বলেন আমার স্কিন ইদানিং নাকি অনেক বেশি গ্লো করে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে পায়েল বাই পায়েল। কিন্তু আরেকটা কারণ হলো আমি যদি মুখে বরফ পানিটা দেই, এটাতে আমার ঘুম যায়। আর এটা স্কিনের জন্যও বেশ ভালো।

এরপরই বরফ পানি দেওয়া পাত্রে মুখ ডুবিয়ে ফেলেন কেয়া পায়েল। এরপর মুখ তুলে বিরক্ত হয়ে আবার অভিনেত্রী বলেন, এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।ভিডিওটি প্রকাশের পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়। একদিন পেরোতেই এ ভিডিও ছাড়িয়েছে ৬ মিলিয়নেরও বেশি ভিউ। শেয়ার হয়েছে ৪৬৯, ৩ হাজার নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি ১০০ হাজার ভক্তদের রিয়েকশন ছাড়িয়েছে ভিডিওটি।