Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

বিজয় হাজারে ট্রফিতে ফিরেই ইতিহাস গড়লেন কোহলি

Published on December 24, 2025 by admin

বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে প্রত্যাবর্তন ম্যাচেই আরো এক ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বেঙ্গালুরুতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ম্যাচে নিজের ইনিংসের প্রথম রানেই তিনি পূর্ণ করেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬,০০০ রান।

এই কীর্তির মাধ্যমে কোহলি হলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটার। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন কেবল শচিন টেন্ডুলকার।

সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে কোহলি হলেন নবম ব্যাটার, যিনি এই রানে পৌঁছালেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই তালিকায় থাকা ব্যাটারদের মধ্যে কোহলির ব্যাটিং গড়ই সর্বোচ্চ, ৫৭.৩৪।
প্রায় দুই দশকের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে কোহলি খেলেছেন ৩৪৩টি ম্যাচ। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ওয়ানডে টুর্নামেন্টে তার লিস্ট ‘এ’ অভিষেক হয়, যদিও সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দিল্লির হয়ে এখন পর্যন্ত কোহলি খেলেছেন ১৮টি ম্যাচ, করেছেন ৯১০ রান। গড় ৬০.৬৬, যেখানে রয়েছে ৪টি শতক ও ৪টি অর্ধশতক। উল্লেখ্য, ২০১০-১১ মৌসুমের পর এবারই প্রথম তিনি বিজয় হাজারে ট্রফিতে দিল্লির জার্সিতে মাঠে নামলেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই শতক হাঁকিয়ে কোহলি তার ওয়ানডে শতকের সংখ্যা বাড়িয়ে ৫৩-তে নিয়ে গেছেন, যা টেন্ডুলকারের চেয়ে চারটি বেশি।

তবে সামগ্রিক লিস্ট ‘এ’ শতকের হিসাবে এখনো এগিয়ে আছেন টেন্ডুলকার—তার ৬০টি শতকের বিপরীতে কোহলির ৫৭টি।
২০২৫ সালে ভারতের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকও কোহলি। এ বছর তিনি করেছেন ৬৫১ রান, যা রোহিত শর্মার চেয়ে মাত্র এক রান বেশি।