Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি দখলদাররা

Published on February 24, 2026 by admin

অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তারা মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে দেওয়ার পর আগুন দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ফিলিস্তিনি সংবাদসংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিম তীরের নাবলুসের কাছে সাররা ও তাল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত আবু বকর আস-সিদ্দিক মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।বার্তা সংস্থা এপি জানিয়েছে, মুসল্লিরা ভোরে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের প্রবেশদ্বারে ধোঁয়া ও আগুনের চিহ্ন দেখতে পান। ওই মসজিদের পাশের বাসিন্দা মুনির রামদান বলেন, দরজা খুলেই আমি স্তম্ভিত হয়ে যাই। সেখানে আগুন জ্বলছিল, কাচ ও দরজা ভাঙা ছিল।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি পেট্রোল ও স্প্রে পেইন্ট নিয়ে মসজিদের দিকে যাচ্ছে। এরপর কিছুক্ষণ পর তারা সেখান থেকে দৌড়ে পালাচ্ছে, জানান মুনির।প্রতিবেদনে বলা হয়েছে, ওই মসজিদের দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং ‘প্রতিশোধ’ ও ‘প্রাইস ট্যাগ’ শব্দগুলো লিখে রেখে যায় হামলাকারীরা।

গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা সহিংসতা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ১ হাজার ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ নিশ্চিত করেছে, ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে এসব নিহতের ঘটনা ঘটেছে।

এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, গত বছর পশ্চিম তীরে মোট ৪৫টি মসজিদে হামলা হয়েছে।