Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ধানের শীষে ভোটের ঘোষণা ওমর সানীর, ভক্তের মন্তব্য, ‘আপনার বউ নৌকার মনোনয়ন চেয়েছিল’

Published on February 10, 2026 by admin

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা নতুন কিছু নয়। এবার সেই আলোচনায় এলেন ঢালিউড অভিনেতা ওমর সানী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এবারের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। তার এই ঘোষণাকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।ফেসবুকে দেওয়া পোস্টের মন্তব্য ঘরে কেউ কেউ ওমর সানীর সিদ্ধান্তকে স্বাগত জানালেও, কেউ কেউ তুলেছেন পুরোনো একটি প্রসঙ্গ। কয়েক বছর আগে তার স্ত্রী, অভিনেত্রী মৌসুমী আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র চেয়েছিলেন।এই বিষয়টি সামনে এনে অনেকে প্রশ্ন তুলেছেন দম্পতির রাজনৈতিক অবস্থান নিয়ে।শাহাদত হোসেন নামের এক ভক্ত মন্তব্য করেন, ‘আপনার বউ না নৌকার মনোনয়ন চেয়েছিল?’ আরেকজন লেখেন, ‘আপনারা আগে নৌকার মনোনয়ন চেয়েছিলেন।’ এসব মন্তব্যের জবাবে ওমর সানী মজার ছলে লিখেছেন, ‘আমি চাইছিলাম, বলো না বাবা?’ একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, তিনি নিজে কখনোই আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাননি।

এদিকে অনেক নেটিজেন ওমর সানীর পাশে দাঁড়িয়ে বলেছেন, একই পরিবারের সদস্যদের রাজনৈতিক পছন্দ ভিন্ন হতেই পারে, এটি ব্যক্তিগত বিষয়। মিজানুর রহমান নামের একজন মন্তব্য করেন, ‘সানী ভাই, আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার

পাশে।

এরআগে ওমর সানী গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ভিডিও বার্তায় ভোট চেয়ে আলোচনায় আসেন। ওই বার্তায় তিনি রনির প্রশংসা করে তার বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ব্যক্তিগত মতামত ও সামাজিক অবস্থান নিয়েও মাঝেমধ্যে আলোচনায় থাকেন ওমর সানী।