Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

দ্য হান্ড্রেডের’ সর্বোচ্চ ক্যাটাগতিতে মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

Published on February 20, 2026 by admin

ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় দলে ভেড়াতো ‘দ্য হান্ড্রেডের’ ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারই প্রথম নিলাম পদ্ধতি চালু করেছে তারা। দ্য হান্ড্রেডের আসন্ন আসরে অংশ নিতে ৭১০ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। সেখানে রয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার।‘দ্য হান্ড্রেডের’ নিলামে সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে আছেন আছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ৭৫ হাজার পাউন্ডের তালিকায় রিশাদ হোসেন; ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে আছেন– নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়।এ ছাড়া শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকারও নাম দিয়েছেন মোট ৭১০ জনের এই তালিকায়। তাদের ভিত্তিমূল্যও ৩১ হাজার পাউন্ড।ইসিবির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘আমরা বিশ্বের সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে দ্য হান্ড্রেডে স্বাগত জানাই এবং আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্য থেকে বেছে নেবে। ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার দ্য হান্ড্রেডে নিলামের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ন্যূনতম ৫০ ক্রিকেটার আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।’

‘দ্য হান্ড্রেডের’ নিলামে যারা নাম দিয়েছে- মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাইম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।