Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভল আর নেই

Published on February 17, 2026 by admin

হলিউডের কালজয়ী অভিনেতা ও অস্কারজয়ী রবার্ট ডুভল মারা গেছেন।সিএনএন -এর প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৫ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনেতার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজার পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।১৯৩১ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ডুভল অভিনয়ে আসার আগে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ডুভল। পরে নিউইয়র্কে অভিনয় নিয়ে পড়াশোনা করেন, যেখানে তার সহপাঠী ছিলেন ডাস্টিন হফম্যান ও জিন হ্যাকম্যানের মতো তারকারা।

ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।রবার্ট ডুভল সবচেয়ে বেশি পরিচিতি পান ‘দ্য গডফাদার’ ছবিতে কর্লিওন পরিবারের বিশ্বস্ত উপদেষ্টা ‘টম হ্যাগেন’ চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেতার একাডেমি অ্যাওয়ার্ড লাভ।দ্য গডফাদার’ ছাড়াও ক্যারিয়ারে উপহার দিয়েছেন অ্যাপোক্যালিপস নাউ, টু কিল আ মকিংবার্ড এবং লোনসাম ডাভ এর মতো সিনেমা। অভিনয়ের পাশাপাশি ‘দ্য অ্যাপোস্টল’ ও ‘অ্যাসাসিনেশন ট্যাঙ্গো’র মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন ডুভল।

ডুভলের পরিচিতি ছিল একজন নীতিবান মানুষ হিসেবে। ১৯৯০ সালে পারিশ্রমিক বৈষম্যের কারণে ‘দ্য গডফাদার পার্ট থ্রি’-তে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। ২০০৪ সালে তাকে ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ প্রদান করা হয়।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিংবদন্তি এই অভিনেতার কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। তার স্মৃতিকে সম্মান জানাতে ভক্তদের প্রতি তার অভিনীত কোনো প্রিয় সিনেমা দেখা অথবা বন্ধুদের সঙ্গে সুন্দর গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।