Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

দেড় বছর পর খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ

Published on February 15, 2026 by admin

প্রায় দেড় বছরের বেশি সময় পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিনের মাথায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন।রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তারা লোহার রোড সংলগ্ন কার্যালয়ে নীচতলার কলাপসিবল গেটের তালা খুলে দুইতলায় গিয়ে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকালে হঠাৎ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭/৮ জন নেতাকর্মী নগরীর শহিদ হাদিস পার্ক সংলগ্ন (শঙ্খ মার্কেট) মহানগর ও জেলা কার্যালয়ে যান। এ সময় তারা নিচের মেইন গেটের তালা খুলে দোতলায় যান। সেখানে তারা শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

নেতাকর্মীদের মধ্যে উপস্থিত জাহাঙ্গীর হোসেন নামের একজন নিজেকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই- আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাবোখুলনা সদর থানার ওসি কবীর হোসেন বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর থেকে সেটি বন্ধ ছিল।।