Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে নারীর মরদেহ উদ্ধার

Published on February 18, 2026 by admin

ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি কর্মকর্তা আব্দুল আলীম।তিনি জানান, সকালে খবর পেয়ে আমরা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্যত্র কোন জায়গা থেকে নারীটিকে হত্যা করে তার মরদেহটি রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, লাশের পরিচয় সনাক্তের জন্য ফরিদপুর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চাওয়া হয়েছে‌। পরিচয় পাওয়ার পর রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।