Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার চাচাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published on February 15, 2026 by admin

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন অনুষ্ঠিত হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ রাজধানীর কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট প্রদানসহ দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজার পরে তাকে স্থানীয় শেখ বাড়ি কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেখ কবির হোসেন ইন্তেকাল করেন।

জানাজা অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, শেখ কবির হোসেনের ভাই শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ রকিব হোসেন, ছেলে শেখ অনিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেশেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার আপন চাচাত ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।শেখ কবির হোসেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে চাকরি করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।ন।