Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

জামায়াত-বিএনপি ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

Published on December 9, 2025 by admin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কার নিয়ে কোনও রাজনৈতিক দল কথা বলছে না।জামায়াত-বিএনপি এখন ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সামনের নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিলো না।

একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

আখতার বলেন, ক্ষমতা কারা পাবে না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা হচ্ছে। শুধু ভোটের নিসাব-নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আখতার হোসেন।