Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

চালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই

Published on February 25, 2026 by admin

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ (৫৫)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত মোজাম উদ্দিন শাহ জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মোজাম উদ্দিন নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাত পর্যন্ত তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজলেও কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম দিকে একটি ধানক্ষেতের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশে খবর দেন।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, মোজাম উদ্দিনকে হত্যা করা হয়েছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে। ঘটনার পর থেকে তার অটোভ্যানের কোনো খোঁজ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বগুড়া দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।