Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ঘুষের লাখ টাকাসহ হাতেনাতে আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

Published on February 27, 2026 by admin

ফেনীর সোনাগাজীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও তার এক কার্যসহকারীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী উপজেলা পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং কার্যসহকারী আবু নাসের।দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাগাজীতে পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করে উপঠিকাদার হুমায়ুন কবির বিল দাখিল করেন। বিলের অর্থ ছাড়ের জন্য যোগাযোগ করলে তাঁর কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের অর্থ আটকে রাখা হয়।

একপর্যায়ে উপঠিকাদার ঘুষ দেওয়ার সম্মতি দিলে প্রথম দফায় সাড়ে পাঁচ লাখ টাকা দেন বলে অভিযোগ। পরে আরও এক লাখ টাকা দেওয়ার কথা ছিল। আজ দুপুরে ওই এক লাখ টাকা নিয়ে তিনি পিআইও কার্যালয়ে গেলে কার্যসহকারী আবু নাসের ও পিআইও মোহাম্মদ আল সাঈদ তা গ্রহণ করেন বলে দুদক জানায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের একটি দল তাদের হাতেনাতে আটক করে এবং ঘুষের এক লাখ টাকা জব্দ করেদুদকের নোয়াখালী সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, গত ২৩ ফেব্রুয়ারি উপঠিকাদার হুমায়ুন কবির দুদকে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, মোহাম্মদ আল সাঈদ এর আগে বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

আটক দুজনের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।