Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

গণভোটের ফলাফলে ‘ভুল’ সংশোধন করলো ইসি

Published on February 14, 2026 by admin

দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে রাজশাহী-৪ আসনের গণভোটের ফলাফলের ‘ভুল’ তথ্য সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য মতে, সদ্য সমাপ্ত গণভোটে প্রায় ৬২.৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ এবং ২৯.৩২ শতাংশ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ বিজয়ী হলেও ১১টি আসনে ‘না’ বিজয়ী হয়েছে।প্রথমে ইসির প্রকাশিত ফলাফলে রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার দেখানো হয়, ২৪৪ দশমিক ২৯৫ শতাংশ। অথচ এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। কিন্তু এ আসনে কাস্টিং ভোটই দেখানো হয়, ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। অর্থাৎ এখানে ‘না’ ভোটের পক্ষে ৬ লাখ ১২ হাজার ২২৯টি এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ১ লাখ ৪৫ হাজার ৩৮২ ভোট দেখানো হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ এবং গণমাধ্যমে সমালোচনা শুরু হলে ইসি সংশোধিত ফলাফল প্রকাশ করে। ইসির সংশোধিত ফলাফলের তথ্যে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার ৭২.৫৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা অপরিবর্তিত। কাস্টিং বৈধ ভোট দেখানো হয়েছে, ২ লাখ ৩০ হাজার ৫২৩টি। বাতিল ভোট দেখানো হয়েছে, ২৩ হাজার ৯১২টি। আর ‘না’ এবং ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা দেখানো হয়েছে যথাক্রমে, ৬১ হাজার ২২৯ এবং ১ লাখ ৪৫ হাজার ৩৮২টি।
উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদার।