Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০

Published on February 12, 2026 by admin

কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এছাড়া ওই বন্দুক হামলায় আহত হয়েছেন অনেকে। খবর বিবিসি ও আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে।

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। এদিকে পুলিশের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, হাইস্কুলে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা গেছেন।

এছাড়া এক বাড়িতে আরও দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গেও বন্দুক হামলার সম্পর্ক রয়েছে। হামলাকারী নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

আরসিএমপি এক বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আনুমানিক ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অবশিষ্ট সব শিক্ষার্থী ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।