Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

Published on February 26, 2026 by admin

দেশের ১৪তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়েছেন মোস্তাকুর রহমান। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট করে বলেছেন, আপাতত কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও কর্মকর্তারা।কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের নতুন গভর্নর বলেন, ‘কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।’

আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে গভর্নর অর্থ মন্ত্রণালয়ে যান, সেখানে কার্যক্রম শেষ করে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন৷ এর আগে বুধবার বিকেলে তা‌কে ৪ বছরের জন‌্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হি‌সে‌বে নি‌য়োগ দি‌য়ে‌ছে সরকার। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেরাষ্ট্রপ‌তির আদে‌শে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ তা‌কে নি‌য়োগ দি‌য়ে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌। একই সঙ্গে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।