Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

এআইয়ের সঙ্গে ‘প্রেম করছে’ ২৮ শতাংশ মার্কিনি

Published on December 14, 2025 by admin

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবটের সঙ্গে প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন অনেক মানুষ।

এক সাম্প্রতিক জরিপে জানা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ মার্কিনি এখন এআইয়ের সঙ্গে কোনো না কোনো ধরনের রোমান্টিক সম্পর্কের কথা স্বীকার করেছেন।

ভ্যানটেজ পয়েন্ট কাউন্সেলিং সার্ভিস পরিচালিত জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫৪ শতাংশ মনে করেন— এআই তাদের সঙ্গে এমনভাবে আচরণ করে, যেন সে সহকর্মী, বন্ধু বা পরিবারের সদস্য।

এর মধ্যে ২৮ শতাংশ জানিয়েছেন, তারা চ্যাটবটের সঙ্গে “অন্তরঙ্গ বা প্রেমের” সম্পর্কে জড়িত। কেউ কেউ বলেছেন, এআই তাদের কাছে মানসিক সহায়তাকারী বা থেরাপিস্টের মতো কাজ করে।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি ব্যবহার করছেন চ্যাটজিপিটি। এর পাশাপাশি অ্যাপলের সিরি, গুগলের জেমিনিসহ আরও কয়েকটি চ্যাটবটও জনপ্রিয় তালিকায় রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজ সতর্ক করে বলেছে, এই ভার্চুয়াল সম্পর্ক মানুষের বাস্তব জীবনের সম্পর্ককে দুর্বল করে দিচ্ছে। বাস্তব উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে— গত জুনে এক বিবাহিত ব্যক্তি তার “এআই গার্লফ্রেন্ড”-কে প্রস্তাব দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

জরিপে আরও উঠে এসেছে, প্রায় ৩৭ দশমিক ৫৫ শতাংশ মার্কিনি জানিয়েছেন— তারা আর প্রচলিত মানবিক সম্পর্কের দিকে আগ্রহী নন।