Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

ইফতারে বানাতে পারেন সুস্বাদু গাজরের রস মালাই

Published on February 27, 2026 by admin

দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে একটু ডেজার্ট হিসেবে রসমালাই থাকলে কিন্তু খারাপ হয় না। আর চেই চেনা রসমালাইয়ে যদি একটু ভিন্নতার ছোঁয়া আনতে চান, তাহলে গাজরের রসমালাই হতে পারে দারুণ চমক। মিষ্টি গাজরের স্বাভাবিক রং ও হালকা সুবাসে তৈরি এই ডেজার্ট যেমন দেখতেও লোভনীয়, তেমনই স্বাদেও আলাদা।বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন লোভনীয় ও খেতে মজাদার এ খাবার। চলুন জেনে নেওয়া যাক গাজরের রসমালাই তৈরির সহজ রেসিপি-গাজরের রস মালাই তৈরি করতে হবে দুই ধাপে। প্রথমে গাজর দিয়ে লাড্ডু তৈরি করে নিতে হবে। এরপর তৈরি করে নিতে হবে ক্ষীর মিশ্রণ।দুটি গাজর (সিদ্ধ), ১/২ কাপ চিনি, ২ কাপ তরল দুধ, ১/২ চামচ ঘি, ১ কাপ সুজি।একটি সসপ্যানে ঘি ঢেলে দিন। এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখুন। ঘি গরম হয়ে গেলে সুজি হালকা করে ভেজে নিন। হালকা সুন্দর সুগন্ধ বের হলে এতে তরল দুধ, চিনি ও সিদ্ধ গাজর মিশিয়ে নিন। চাইলে কমলা রঙের ফুড কালার যোগ করতে পারেন।

মিশ্রণটি সসপ্যান থেকে উঠে আসতে শুরু করলে চুলা থেকে নামিয়ে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন হাতে একটু ঘি মেখে গাজরের মিশ্রণ গোল গোল বল মিষ্টির আকার দি৪ কাপ দুধ, ২ চামচ কনডেন্স মিল্ক, ১ চামচ ঘি, কাঠ ও কাজু কুচি ২ চাচম, কর্নফ্লাওয়ার ২ চামচ, এলাচ ও দারুচিনি ২টি, স্বাদমতো চিনি ও লবণ।সব উপকরণ একসঙ্গে একটি সসপ্যানে বসিয়ে দিন। গরম ও ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঘন ও আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।এবার একটি পাত্রে প্রথমে ক্ষীর ঢালুন। এরপর এর ওপরে গাজরের লাড্ডু ডুবিয়ে দিন। ওপরে সামান্য ছিটিয়ে দিন গুড়া দুধ বা মাওয়া ও বাদাম কুচি। ব্যাস তৈরি মজাদার স্বাদের গাজরের রস মালাই।