Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

আর প্রধান নির্বাচক থাকতে চান না গাজী আশরাফ, বিসিবিকে চিঠি

Published on February 17, 2026 by admin

জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, তার প্রধান নির্বাচকের দায়িত্বের বর্তমান চুক্তি ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং তিনি নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করতে চান না।এক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আরও দু-তিন মাস সীমিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে। গাজী আশরাফ আপত্তি করছেন না, যদি তা অল্প সময়ের জন্য হয়। তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন বলেছেন, “মাস শেষ হলে তার মেয়াদ শেষ হবে। এরপর বোর্ডের চাওয়া এবং তার ব্যক্তিগত ইচ্ছা মিলিয়ে সিদ্ধান্ত হবে।”

গাজী আশরাফ জানিয়েছেন, আগামী বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত কাজে পুরোপুরি ব্যস্ত থাকবেন এবং এই বছরের বাকি ১০ মাসের মধ্যে বড় সময় দেশের বাইরে থাকবেন। তিনি বলেছেন, “আমার জন্য কোনো লম্বা চুক্তি সম্ভব নয়। যদি সীমিত সময়ের মধ্যে বোর্ডের সাহায্য দরকার হয়, আমি করতে পারি, নয়তো দায়িত্ব ছাড়ার জন্য প্রস্তুত আছি। একই পদে লম্বা সময় না থাকার একটা সংস্কৃতি তৈরি হওয়া উচিতগাজী আশরাফ ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন। নাজমুল হাসানের তৎকালীন বোর্ড তাকে বোর্ড পরিচালকের মর্যাদা ও সুযোগ-সুবিধা দিয়েই নিয়োগ দিয়েছিল।।”