Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

আইসিসির শীর্ষস্থানে নেই পরিবর্তন, নতুন উচ্চতায় ভারতীয় স্পিনার

Published on December 17, 2025 by admin

আইসিসির র‌্যাংকিংয়ে ক্রিকেটারদের শীর্ষস্থানে নেই কোনো পরিবর্তন। তিন সংস্করণের ৩ বিভাগেই কোনো রদবদল হয়নি। উল্টো নতুন এক উচ্চতায় নিজেকে নিয়েছেন বরুন চক্রবর্তী।

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ভারতের হয়ে সর্বোচ্চ রেটিং অর্জন করেছেন বরুন।

৮১৮ রেটিংয়ে নিজের সিংহাসন আরো পোক্ত করেছেন ভারতের রহস্যময় স্পিনার। আগের সর্বোচ্চ রেটিং ছিল জাসপ্রীত বুমরাহর। ভারতীয় পেসারের রেটিং ছিল ৭৮৩।
সবমিলিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং উমর গুলের।

পাকিস্তানের সাবেক পেসারের রেটিং ছিল ৮৬৫। তার থেকে ১ পয়েন্ট কমে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার স্যামুয়েল বদ্রি। এই তালিকায় ৮ নম্বরে আছেন বরুন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের চলমান টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ৬ উইকেট নেওয়ার পুরস্কারই পেয়েছেন বরুন।

সংক্ষিপ্ত সংস্করণে তার পরেই আছেন জ্যাকব ডাফি। বরুনের শীর্ষস্থান পোক্ত করার দিনে ৪ ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন আর্শদীপ সিং। অন্যদিকে ১৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে মার্কো ইয়ানসেন। বিপরীতে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসারের সতীর্থ লুঙ্গি এনগিডি ১১ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে আছেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন অভিষেক শর্মা।

ভারতীয় ওপেনারের মতোই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে চূড়ায় আছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার সাইম আইয়ুব। তবে ব্যাটিং ২ ধাপ এগিয়ে ৪ নম্বরে জায়গা পেয়েছেন ভারতীয় ব্যাটার তিলক ভার্মা।
অন্যদিকে টেস্ট ও ওয়ানডের তিন বিভাগেই নিজ নিজ জায়গা ধরে রেখেছেন আগের শীর্ষস্থানকারী ক্রিকেটাররাই। টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন জোর রুট। বিপরীতে বোলারদের র‌্যাংকিংয়ে বুমরাহ। আর অলরাউন্ডারে রবীন্দ্র জাদেজা। ওয়ানডেতে ব্যাটারদের শীর্ষস্থান রোহিত শর্মার দখলে। বোলিংয়ে রশিদ খান এবং অলরাউন্ডারে শীর্ষে আছেন আজমতউল্লাহ ওমরজাই।