Menu
Tangailtimes
Breaking News: পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলাগরমের আগেই উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দামঅপ্রচলিত গল্পগুলোকেই বাছতে চাই’স্পিনে কিউইদের বশ, ম্যাচের হিসেব বদলে দেয় জ্যাকস–রেহানকফি মেকারে অন্তর্বাস পরিষ্কারের আহ্বান তরুণীর, সমালোচনার ঝড়

অনন্য রেকর্ড গড়লেন সিকান্দার রাজা

Published on February 27, 2026 by admin

আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেট ও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে বিশ্বের সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।এর আগে টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে একশো উইকেট ও ৩ হাজার রান করেন মালয়েশিয়ার বিরানদীপ সিং। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইটে গ্রুপ-১-এ ভারতের বিপক্ষে বল হাতে ১ উইকেট শিকারের পর ২১ বলে ৩১ রান করেন রাজা।বোলার হিসেবে আগেই একশো উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাজা। ভারতের বিপক্ষে কাল ব্যাট হাতে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি।টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার বিরানদীপ এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ৩ হাজার ১৮০ রান ও ১০৯ উইকেট শিকার করেছেন। অন্যদিকে ১৩২ ম্যাচ খেলে রাজা ৩ হাজার ১৬ রান করার পাশাপাশি ১০৪টি উইকেট শিকার করেন।